মহিলাদের ক্ষমতায়ন এবং যাতায়াতের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১লা জুন, ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা কার্যকর হতে চলেছে। গত ২১শে মে, ২০২৬ তারিখে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে (No. 1723-WT/TPT/18011/30/2026) এই নির্দেশিকা জারি করা হয়েছে।
📌 বিজ্ঞপ্তির মূল বিষয়গুলি একনজরে:
- 👉 বিনামূল্যে সফর: রাজ্যের সমস্ত রাষ্ট্রীয় পরিবহন নিগমের (State Run Buses) ছোট ও দূরপাল্লার সব ধরনের বাসে মহিলারা এই সুবিধা পাবেন।
- 👉 স্মার্ট কার্ড: এই সুবিধার জন্য সুবিধাভোগীর ছবি এবং কিউআর (QR) কোডযুক্ত একটি ডিজিটাল 'স্মার্ট কার্ড' দেওয়া হবে। নিজের এলাকার বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে আবেদন করে এই কার্ড পাওয়া যাবে।
- 👉 প্রয়োজনীয় নথিপত্র: স্মার্ট কার্ডের আবেদনের জন্য আধার কার্ড, ভোটার আইডি (EPIC), জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সরকারি কর্মচারীদের সার্ভিস আইডি বা যেকোনো স্বীকৃত সরকারি ফটো আইডি কার্ড এবং সাম্প্রতিক ছবি জমা দেওয়া যাবে।
- 👉 তাৎক্ষণিক সুবিধা: স্মার্ট কার্ড তৈরি হতে সময় লাগলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। কার্ড হাতে পাওয়ার আগে পর্যন্ত যেকোনো বৈধ সরকারি ফটো আইডি কার্ড বাসের কন্ডাক্টরকে দেখালে, তিনি একটি 'জিরো ভ্যালু টিকিট' (Zero Value Ticket) বা 'থার্মাল পেপার টিকিট' ইস্যু করবেন। এর মাধ্যমেই বিনামূল্যে যাতায়াত করা যাবে।

0 Comments